1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

চীন থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২২ বছরের মধ্যে সর্বনিম্ন

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
Screenshot

যুক্তরাষ্ট্রে চীনা পোশাক আমদানি মে মাসে ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সাম্প্রতিক বাণিজ্য তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে আমদানির এই ধস নেমেছে।

বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মে মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে ৫৫৬ মিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা এপ্রিলে ছিল ৭৯৬ মিলিয়ন ডলার। এটি টানা চতুর্থ মাসের পতন। এর আগে এত কম আমদানি হয়েছিল ২০০৩ সালের মে মাসে।

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতারা ক্রমেই চীনা পণ্যের বদলে ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত ও মেক্সিকোর দিকে ঝুঁকছেন।

মেক্সিকো থেকে পোশাক আমদানি মে মাসে ১২ শতাংশ বেড়ে ২৫৯ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন ব্র্যান্ডগুলোর উৎস বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ।

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT