1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা

দেশজুড়ে ভারী বৃষ্টিপাতে ২১ জেলায় ৭২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে প্রায় ৭২ হাজার ৭৬ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার কারণে আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান ও তরমুজের মতো গুরুত্বপূর্ণ ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষভাবে কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার অবস্থা বেশি শোচনীয়। কুমিল্লায় ১১,৫৯০ হেক্টর, নোয়াখালীতে ৭,৮০৬ হেক্টর এবং ফেনীতে ১,৬৫৫ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে।

এছাড়া চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, লক্ষ্মীপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুরসহ মোট ২১টি জেলা এই ক্ষতির আওতায় পড়েছে।

তবে আশার কথা হলো, আবহাওয়া অনুকূলে থাকায় এবং বৃষ্টিপাত কিছুটা কমে আসায় ক্ষতির পরিমাণ ধীরে ধীরে কমছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুতি নিচ্ছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT