1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫

জনতা ব্যাংক পিএলসি এর ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ (১৩ জুলাই) রোববার ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১ লক্ষ ৯ হাজার ৮১০ কোটি টাকা, যা লক্ষ্য মাত্রার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১ লক্ষ ৪৭ হাজার ১৩৭ কোটি টাকা, এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৮ শতাংশ। আমদানি ও রপ্তানীর পরিমাণ যথাক্রমে ৪৩ হাজার ৩২৫ কোটি টাকা ও ৮ হাজার ১৫৫ কোটি টাকা। ফরেন রেমিট্যান্স খাতে অর্জন ২০ হাজার ২৮৯ কোটি টাকা, যা রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক গুলোর মধ্যে সর্বোচ্চ। এ সময়ে শ্রেণীকৃত ঋণ হতে ৩০৩ কোটি এবং অবলোপনকৃত ঋণ ৬৬ কোটি টাকা নগদ আদায় করা হয়েছে।

আকর্ষণীয় মুনাফায় নতুন নতুন প্রোডাক্ট চালু ও আমানত সংগ্রহের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের ফলে আমানতকারীর সংখ্যা ৫ লক্ষ ২০ হাজার বৃদ্ধি পেয়ে প্রায় ৯৮ লাখে উন্নীত হয়েছে।

সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ব্যাংকের ব্যবসায়িক বিভিন্ন খাতের অবস্থা তুলে ধরেন, খবর প্রেসবিজ্ঞপ্তি।

সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি, ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মোঃ আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, এ. কে. এম. খবিরউদ্দিন চৌধুরী, আব্দুল আউয়াল সরকার, ড. মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আহসান কবীর, মোঃ কাউসার আলম, মোঃ ওবায়দুল হকসহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণ ও মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানী সচিব মোঃ আব্দুল আলীম খান। সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বলেন, অ্যাপসভিত্তিক বিশ্বমানের আধুনিক ব্যাংকিং সেবাই-জনতা চালু করেছে জনতা ব্যাংক।

কোন চেক বই ছাড়াই এনড্রয়েড মোবাইলে QR কোড স্ক্যান করেই-জনতা অ্যাপসের মাধ্যমে ব্যাংকের যে কোন শাখা থেকে টাকা উত্তোলন করা যায়।

যে কোন ব্যাংকে অর্থ প্রেরণ, ডিপিএস ও ঋণের কিস্তি প্রদানের ও সুবিধা রয়েছে। এছাড়া বিকাশ বা নগদ ওয়ালেটে ও টাকা পাঠানোর সুবিধা রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান জানান, ২০২৪ সালে ভ্যাট ও আবগারি শুল্ক বাবদ জনতা ব্যাংক সরকারি কোষাগারে মোট ১ হাজার ৫৬০ কোটি টাকা জমা করেছে, যা আগের বছরের চেয়ে ১২৩ কোটি টাকা বেশি।

এছাড়া জনতা ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১৭ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT