1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সফরের দল অপরিবর্তিত রাখা হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ই নির্বাচকদের একই দল রাখার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। ওই সিরিজে ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই দলের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

বিশেষ করে টপ অর্ডারে ছিল নজরকাড়া পারফরম্যান্স। দুই ওপেনার রান পেয়েছেন ধারাবাহিকভাবে, তিন নম্বরে ব্যাট করা লিটন দাসও ছিলেন ফর্মে। বোলাররাও তুলে এনেছেন নিয়মিত সাফল্য।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT