1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি

ভারতের পণ্যে ২৫% শুল্ক বসাচ্ছেন ট্রাম্প, কার্যকর ১ আগস্ট থেকে

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ভারত আমাদের বন্ধু হলেও বাণিজ্যে তারা কঠিন প্রতিদ্বন্দ্বী। তারা বিশ্বের সবচেয়ে কঠোর শুল্ক ও অশুল্ক বাধা তৈরি করে রেখেছে।”

তিনি আরও বলেন, ভারত রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনে এবং চীনের মতো রাশিয়ার জ্বালানি খাতেও অন্যতম বড় ক্রেতা। এ অবস্থাকে তিনি ‘ভালো লক্ষণ নয়’ বলেও মন্তব্য করেন।

ট্রাম্পের ভাষায়, ১ আগস্ট থেকে ভারত “অনির্দিষ্ট এক দণ্ডের” মুখোমুখি হবে, যদিও এর বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT