1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

সেপ্টেম্বরে ফের কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ভোক্তাদের জন্য এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিইআরসি এই নতুন মূল্য হ্রাসের ঘোষণা দেয়। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, আগের দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা, তা ৩ টাকা কমিয়ে এবার ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন আগস্ট মাসের জন্য ৯১ টাকা কমিয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৭৩ টাকা।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT