1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিজ্ঞপ্তি -পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ ৮,৫৪২ জন জাতিসংঘে ট্রাম্পের ভাষণ: ইরান, এআই ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের মেডিএইডার ও সেইজ হেলথের মধ্যে সৌদি আরবে চুক্তি স্বাক্ষর দূরপাল্লা ও মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো স্টেপ সংখ্যা নয়, হাঁটার গতিই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬% সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে?

দুর্গাপূজায় ভারতে প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ রপ্তানি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ গেছে কলকাতার বাজারে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮টি ট্রাকে এসব ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।

বন্দর সূত্রে জানা যায়, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল—প্রথম চালানের ইলিশ আমদানি করেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ৬টি রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস ট্রেডার্স ও লাকী ট্রেডিং মিলে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রপ্তানি করেছে।

যদিও ইলিশ রপ্তানি নিষিদ্ধ, তবে দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার ভারতে মোট ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ৩৭টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

ভারতের ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, “আমরা আশা করেছিলাম রপ্তানির পরিমাণ আরও বাড়বে। তবে বাংলাদেশেও ইলিশের উৎপাদন কম হওয়ায় পরিমাণটা কমেছে। যাই হোক, পূজার আগে ভারতের বাঙালিরা পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবে—এজন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।”

বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা জানান, রপ্তানি করা প্রতিকেজি ইলিশের মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৫৩৩ টাকা) নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ইলিশের ওজন প্রায় ১ কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজি। রপ্তানির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

গত বছর দুর্গোৎসব উপলক্ষে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি থাকলেও রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ মেট্রিক টন। ২০২৩ সালে ৭৯ প্রতিষ্ঠানকে ৩৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও রপ্তানি হয় মাত্র ৬৩১ দশমিক ২৪ টন। ২০২২ সালে ৫৯ প্রতিষ্ঠানকে ২৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও রপ্তানি হয়েছিল ১৩০০ টন। ২০২১ সালে ১১৫ প্রতিষ্ঠানকে ৪৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি থাকলেও রপ্তানি হয়েছিল মাত্র ১ হাজার ৬৯৯ মেট্রিক টন। ২০২০ সালে দুর্গাপূজায় অনুমোদন ছিল ১৪৫০ টন, আর ২০১৯ সালে ছিল ৫০০ টন—যার মধ্যে রপ্তানি হয়েছিল ৪৭৬ মেট্রিক টন ইলিশ।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT