চলতি সপ্তাহের শেষেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ সাময়িকী দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।
টাইমস জানিয়েছে, বর্তমানে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে অবস্থান করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন। তার বিদায়ের পরপরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে ব্রিটেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্র সমাধানকে দীর্ঘদিন ধরেই সমর্থন করে আসছে যুক্তরাজ্য। গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেন, “ইসরায়েল যদি গাজা ভূখণ্ডে বর্বরতা বন্ধ না করে— তাহলে তিনি পদক্ষেপ নেবেন।”
তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান।
স্টারমার সম্প্রতি জানান, সামনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হচ্ছে, এবং সেখানেই তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন।
এদিকে স্টারমারের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, “ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার জন্য পুরস্কৃত করার শামিল।”
বিটি/ আরকে
Tags: দ্য টাইমস, ফিলিস্তিন, ব্রিটেন