1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান

সোমবার থেকে রাজধানীতে পাঁচদিনের আবাসন মেলা শুরু

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

রাজধানীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা। সোমবার (২৩ ডিসেম্বর) থেকে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে এই মেলা অনুষ্ঠিত হবে। এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেলায় বিভিন্ন আবাসন কোম্পানির পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়াল ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. ওয়াহিদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি জানান, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের ২৬তম ফেয়ার। এছাড়া চট্টগ্রামে ১৫টি ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালির রোম, কানাডা, সিডনি, কাতারে একটি করে এবং দুবাইতে দুটি ‘রিহ্যাব হাউজিং ফেয়ার’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

রিহ্যাব সভাপতি বলেন, আগামী ২৩-২৭ ডিসেম্বর, বিআইসিসি, আগারগাঁও, ঢাকাতে ‘রিহ্যাব ফেয়ার ২০২৪’ আয়োজন করেছে রিহ্যাব। এবারের ফেয়ারে ২২০টি স্টল থাকছে। এ ফেয়ারে আমরা ৫টি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়াল ও ১০ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশ নেওয়ার সুযোগ করে দিতে পেরেছি।

সোমবার রিহ্যাব ফেয়ারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল ড. ছিদ্দিকুর রহমান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেলায় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশে সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল-এন্ট্রি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। মাল্টিপল-এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের সম্পূর্ণ অর্থ দুস্থদের জন্য করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) কাজে ব্যয় করা হবে। টিকিটের র‍্যাফেল ড্র’তে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

বিটি/আলী

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT