1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

এলপিজির দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অক্টোবর মাসের জন্য আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪১ টাকা। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ নতুন মূল্য কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সেপ্টেম্বর মাসে নির্ধারিত ১ হাজার ২৭০ টাকা থেকে এবার ২৯ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

এর আগেও গত ২ সেপ্টেম্বর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল, তখন ৩ টাকা কমিয়ে দাম ১ হাজার ২৭০ টাকা করা হয়েছিল।

বিইআরসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের প্রভাব বিবেচনায় এনে এই দাম কমানো হয়েছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT