1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আজ থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

আনুষ্ঠানিকভাবে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)–২০২৬-এর উদ্বোধন হচ্ছে আজ শনিবার (০৩ জানুয়ারি)।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ আয়োজনে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) মেলার উদ্বোধন করা হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন অনলাইনের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যার আওতায় অনলাইনে টিকিট কেটে কিউআর কোড স্ক্যান করে কিংবা সরাসরি অন-স্পট টিকিট কিনে মেলায় প্রবেশ করা যাবে।

তিনি আরও বলেন, যাতায়াত সহজ করতে বিআরটিসির বিশেষ বাস সার্ভিসের পাশাপাশি স্বল্পমূল্যে ‘পাঠাও’ রাইড শেয়ারিং সেবাও যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, মূলত মেলাটি ১ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনের তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT