1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে এক দশকেরও বেশি সময় পর বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এ বিষয়ে ব্যাপক সংস্কার ও প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, নতুন পে-স্কেল নির্ধারণে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যা নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, “আমি আশা করছি খুব শিগগিরই কমিটির প্রতিবেদন আমাদের হাতে আসবে। দীর্ঘ সময় পর এই কাজ হওয়ায় বড় ধরনের সংশোধনের পাশাপাশি অর্থের সংস্থানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে। সব দিক পর্যালোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব।”

বাজেট প্রণয়নের ক্ষেত্রে পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আগে ঢাকায় বসেই জেলা পর্যায়ের বাজেট নির্ধারণ করা হতো। ভোলার মানুষের চাহিদা বা ঠাকুরগাঁওয়ে স্কুল প্রয়োজন কি না—সব কিছু ঢাকা থেকেই ঠিক করা হতো। আমরা সেই ধারা বদলেছি। এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী স্থানীয়ভাবে চাহিদা নিরূপণ করা হচ্ছে।”

এর আগে তিনি গুরুদাসপুর মিনি স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শন করেন এবং গ্যালারি ও মাঠের কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, আজ তিনি সিরাজগঞ্জ সফর করবেন এবং আগামী কয়েক দিনের মধ্যে চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT