1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

সেরা মেডিকেল টুরিজম প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল মেডিএইডার

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

দেশের শীর্ষস্থানীয় মেডিকেল টুরিজম প্রতিষ্ঠান মেডিএইডার লিমিটেড সেরা মেডিকেল টুরিজম প্রতিষ্ঠান হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করেছে। বাংলাদেশ মনিটর আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়।

গত ২৯ জানুয়ারি ঢাকার একটি হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে মেডিএইডার লিমিটেডের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীমের হাতে এওয়ার্ড তুলে দেন তথ্য, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক ওয়াহিদুল আলম, গ্যালাক্সি বাংলাদেশের প্রধান নির্বাহী আহমেদ ইউসুফ ওয়ালিদ, ইস্টার্ন ব্যাংকের হেড অব কমিউনিকেশন জিয়াউল করিম এবং বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিবসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।

মেডিএইডার লিমিটেড কর্তৃপক্ষ জানায়, গত সাত বছরে প্রতিষ্ঠানটি প্রায় ১২ হাজার রোগীকে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণে পরামর্শ ও সহায়তা সেবা দিয়েছে। মানসম্মত সেবা, স্বচ্ছতা ও রোগীবান্ধব কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রাপ্তিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এওয়ার্ড অর্জনের মাধ্যমে দেশের মেডিকেল টুরিজম খাতে মেডিএইডার লিমিটেডের অবস্থান আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন আয়োজক ও অতিথিরা।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT