দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ রোববার থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।
২২ ক্যারেট, প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। ২১ ক্যারেট, প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। ১৮ ক্যারেট, প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা
এদিকে সনাতন পদ্ধতি প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
বিটি/ আরকে
Tags: স্বর্ণের দাম