1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

চলতি মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১.৬৫ বিলিয়ন ডলার

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে মোট ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার (১৬৫ কোটি ৫০ লাখ) বা প্রায় ১৯ হাজার ৮৬০ কোটি টাকা (১ ডলার ১২০ টাকা ধরে) রেমিট্যান্স এসেছে। এ হিসেবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১১০.৩ মিলিয়ন ডলার।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৫ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৩১ কোটি ৫০ লাখ ডলার। ফলে বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৮ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে জানুয়ারি মাসে দেশে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT