1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

সুন্দরবনে দুই মাস কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
?????????????????????????????????

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে কাকড়ার নিরাপত্তা নিশ্চিত করতে দুই মাসের জন্য কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বুধবার (১ জানুয়ারি) থেকে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বন বিভাগ জানিয়েছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি কাকড়ার প্রজনন মৌসুম হওয়ায় এই সময়ে কাঁকড়ারা ডিম ছাড়ে, বংশবৃদ্ধির জন্য বিশেষভাবে সংবেদনশীল অবস্থায় থাকে। তাই নিষেধাজ্ঞা চলাকালীন কেউ কাকড়া ধরতে, বিক্রি, সংরক্ষণ বা পরিবহন করতে পারবে না।

বন বিভাগ আরো জানিয়েছে, কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে বন আইনে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অপরাধ প্রমাণিত হলে জেল বা জরিমানার সম্মুখীন হতে হবে।

বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, সুন্দরবনের কাঁকড়া শুধু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়। এটি খাদ্যশৃঙ্খল রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজনন মৌসুমে কাকড়ার সুরক্ষা নিশ্চিত করা না গেলে এর দীর্ঘমেয়াদী প্রভাব সুন্দরবনের বাস্তুতন্ত্রে পড়বে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশে ১৪ প্রজাতির কাকড়া রয়েছে। প্রতিবছর প্রায় ১০ হাজার জেলে পাশ পারমিট নিয়ে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম দুই বিভাগে কাঁকড়া আহরণ করেন। প্রজনন মৌসুমে কাকড়ার সুরক্ষা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কাকড়া ধরায় নিষেধাজ্ঞা দেয়া হয়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT