1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

তেলের ২ জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমরা রেশনিং করেছি এজন্য যে, একটা অনিশ্চয়তা আছে (ইরান) যুদ্ধ কতদিন চলবে।’

শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘মানুষ এই ভয়ে স্টক করা শুরু করেছে, আসলে আমাদের তেলের কোনো অভাব নেই। শুধু তাই না, আগামী ৯ মার্চ আরও দুটি ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নেই।’

‘লাইন দিয়ে সারারাত জাগার কোনো প্রয়োজন নেই। আমরা পাম্পে তেল দিচ্ছি, মানুষ তেল পাবে,’ বলেন তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘আমরা নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। এখন কোনো পাম্প যদি জলদি বিক্রি করে ফেলে, তারপরে তো পাবে না, পরের দিনের অপেক্ষা করতে হবে। আমরা পর্যবেক্ষণ করছি, আমরা দেখব যাতে এরকম কম হয়।’

রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত পর্যবেক্ষণ করবে বলেও এ সময় জানান তিনি।

বেঁধে দেওয়া পরিমাণ বাড়ানো হবে না জানিয়ে মন্ত্রী ইকবাল হাসান আরও বলেন, ‘মজুত আছে, কিন্তু যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না? সঞ্চয় রাখতে হবে না? সেজন্য আমরা এই সঞ্চয়টা করছি। ৯ তারিখ আমাদের আরও দুটি ভেসেল আসছে, সুতরাং ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই। তারপরও যেহেতু যুদ্ধ চলছে, আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে।’

‘আমরা সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই,’ যোগ করেন তিনি।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT