1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

সুপার ফোরে বাংলাদেশ–শ্রীলঙ্কা লড়াই

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হচ্ছে আজ শনিবার (২০ সেপ্টেম্বর)। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে।

গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হয়েছিল বাংলাদেশিরা। কারণ লঙ্কানদের হাত ধরেই শেষ চারে জায়গা করে নেয় টাইগাররা। তবে এবার সেই শ্রীলঙ্কাই হয়ে উঠেছে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক পরাজয় বরণ করতে হয়েছিল বাংলাদেশকে। ৫ উইকেট হাতে রেখেও ১৪০ রানের গণ্ডি টপকাতে পারেনি সাকিব-তামিমরা। লঙ্কানরা ম্যাচ জিতে নেয় ৬ উইকেট আর ৩২ বল হাতে রেখে। তবে সেই অতীত ভুলে সুপার ফোরের লড়াইয়ে নতুন শুরুর প্রত্যয় নিয়েই মাঠে নামবে লাল–সবুজের প্রতিনিধিরা।

টাইগার শিবিরে এখন একটাই লক্ষ্য—ভুল শুধরে মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলেই সুপার ফোরের প্রথম ম্যাচে জয়ের হাসি হাসা।

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT