1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ব্যাংক আলফালাহ অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

পাকিস্তানভিত্তিক ব্যাংক আল ফালাহর বাংলাদেশের কার্যক্রম অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া। ইতোমধ্যে দুই আর্থিক প্রতিষ্ঠান একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ব্যাংক এশিয়া জানিয়েছে, গত ২৮ মে এই সমঝোতা স্মারক সই হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক, স্টেট ব্যাংক অব পাকিস্তানসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পাশাপাশি আইনি ও নীতিগত পদ্ধতি মেনে এই সমঝোতা স্বাক্ষর হয়েছে।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে দেওয়া আরেক বিজ্ঞপ্তিতে ব্যাংক আলফালাহ নিশ্চিত করেছে, তাদের পরিচালনা পর্ষদ ব্যাংক এশিয়ার কাছে ব্যাংক আলফালাহর বাংলাদেশের কার্যক্রম বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দরকারি সব ছাড়পত্র পেলে ও আরও সুনির্দিষ্ট চুক্তি স্বাক্ষরিত হলে ব্যাংক এশিয়া অধিগ্রহণের পথে এগিয়ে যাবে।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT