1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে কে কে বাদ, কার সুযোগ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

শ্রীলঙ্কা সফরে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ঢুকেছেন নাঈম শেখ, শামীম পাটোয়ারী ও তাসকিন আহমেদ। তবে আলোচনায় থাকা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের জায়গা হয়নি স্কোয়াডে। বাদ পড়েছেন সৌম্য সরকারও, ফিরতে পারেননি শরিফুলও।

মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দল ঘোষণা করেন।

এই সিরিজে দলের অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। এই সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তার।

১৬ সদস্যের স্কোয়াডে বড় চমক না শেখের নাম। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি ওপেনার দুই বছর পর আবারও বাংলাদেশ ওয়ানডে দলে ফিরেছেন। ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজের পর নাঈম শেখ ফর্মহীনতার কারণে জাতীয় দলের বাইরে ছিলেন। কিন্তু সাম্প্রতিক বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তাকে আবারও দলে নেওয়া হয়েছে। তার পাশাপাশি প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফেরার সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারী ও ইনজুরি কাটিয়ে ফিরে আসা পেসার তাসকিন আহমেদ। তাসকিন দীর্ঘ সময় ইনজুরির সাথে লড়াই করছিলেন।

সৌম্যের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক জানিয়েছেন, সৌম্যের পিঠের পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠার কারণে তাকে দলে রাখা হয়নি।

ওপেনিংয়ে নাইম শেখের সঙ্গে আছেন তানজিদ তামিম ও নতুন মুখ পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস ও শামীম পাটোয়ারী। দুই উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন জাকের আলী অনিক ও লিটন দাস। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম, আর পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই। ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

Tags: , , , , , , , , , , , , , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT