1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

মাঠেই লুটিয়ে পড়া ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যু

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বিপিএলের চলমান আসরে ঢাকা ক্যাপিটালসের যাত্রা শুরুর দিনেই বড় ধরনের দুঃসংবাদ পেয়েছে দলটি। মাঠে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট আগে দলের ওয়ার্মআপ সেশনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে দলের মেডিকেল স্টাফ তাকে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দেন এবং দ্রুত সিলেটের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, অনুশীলন সেশন পরিচালনার সময় মাহবুব আলী জাকি অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ম্যাচ শুরুর দিনেই এমন আকস্মিক মৃত্যুতে দল ও ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সতীর্থ কোচ, খেলোয়াড় ও সংশ্লিষ্টরা মাহবুব আলী জাকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

অভিজ্ঞ এই কোচের মৃত্যুতে ঢাকা ক্যাপিটালস পরিবার এক বিবৃতিতে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT