1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

শব্দদূষণ প্রতিরোধ সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৌড়

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

শব্দদূষণ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বড় পরিসরের সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা ‘DURC 10K 2026’। ‘Run Against Noise Pollution’ প্রতিপাদ্যে আয়োজিত এই দৌড়ে সারা দেশ থেকে দুই হাজার দৌড়বিদ অংশ নেন।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে দৌড়টি শেষ হয়।

দৌড়ে ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার—এই দুই ক্যাটাগরি ছিল। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বাহিনীর সদস্যসহ নারী-পুরুষ ও তরুণ-প্রবীণ দৌড়বিদরা। নীল ও লাল রঙের আবহে ভোরের ক্যাম্পাস হয়ে ওঠে প্রাণবন্ত।

এই আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটি (DURC)। সহ-আয়োজক হিসেবে ছিল পরিবেশ অধিদপ্তর। সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র ও সেন্ট্রাল জিমনেসিয়াম। দেশের বিভিন্ন রানার্স কমিউনিটি ও প্রতিষ্ঠানও আয়োজনটিতে সহযোগিতা করে।

ভোর ৫টা ৪৫ মিনিটে বাংলাদেশের বক্সিং চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণা চাকমার ওয়ার্মআপ সেশন এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দৌড়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর ৫টা ৫৫ মিনিটে ১০ কিলোমিটার এবং ভোর ৬টায় ৫ কিলোমিটার দৌড় শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে দৌড় শেষ করা প্রত্যেক দৌড়বিদ মেডেল, টি-শার্ট, কিট ব্যাগসহ বিভিন্ন উপহার পান। নারী, পুরুষ ও সিনিয়র ক্যাটাগরিতে মোট ২৪ জন দৌড়বিদকে পোডিয়াম প্রাইজ দেওয়া হয়।

দৌড়ের রুট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকা থেকে শহীদ মিনার, ফুলার রোড, ভিসি চত্বর, নীলক্ষেত, রাজু ভাস্কর্য, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন, দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড় ঘুরে পুনরায় সুইমিংপুল এলাকায় ফেরা। এই লুপ দুইবার সম্পন্ন করলে ১০ কিলোমিটার দৌড় শেষ হয়। সকাল ৭টা ৪৫ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক ফরিদ আহমেদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস. এম জাকারিয়া, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিশ্ববিদ্যালয় ও পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

DURC 10K 2026 আয়োজনের রেস কো-অর্ডিনেটর ছিলেন মো. মুক্তার হোসাইন, রেস ডিরেক্টর ছিলেন এস. এম সাদেক এবং ভলান্টিয়ার ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ।

উল্লেখ্য, ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করা একটি প্ল্যাটফর্ম। কোভিড-১৯ সময়কালে এটি প্রতিষ্ঠিত হয়। নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে DURC ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে শব্দদূষণ প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে কাজ করে আসছে। এবারের আয়োজনটি ছিল তাদের তৃতীয় সিগনেচার ইভেন্ট।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT