1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

হরমুজ প্রণালি বন্ধের প্রস্তাব অনুমোদন ইরানের পার্লামেন্টে

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫

সারাবিশ্বের বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির বন্ধের প্রস্তাব অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহন হয়।

স্থানীয় সময় রোববার পার্লামেন্টে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

খবর এনডিটিভির।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার এসমাইল কোসারি জানিয়েছেন, এই প্রস্তাব বর্তমানে আলোচ্যসূচিতে রয়েছে এবং প্রয়োজন হলে এটি কার্যকর করা হবে।

ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, পার্লামেন্টের প্রাথমিক অনুমোদনের পর এবার জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

রয়টার্স জানিয়েছে, বর্তমানে বিশ্বের ৩০ শতাংশ জ্বালানি তেল এই জলপথ দিয়ে রপ্তানি হয়। জলপথটির সবচেয়ে সরু অংশের প্রস্থ ২১ মাইল। এর মধ্যে কেবল চার কিলোমিটার জাহাজ চলাচলের জন্য উপযোগী। জাহাজ চলাচলের জন্য একেক পাশে দুই কিলোমিটার প্রস্থের একটি করে লেন রয়েছে।

এই প্রণালি দিয়েই এশিয়া, ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলের তেলের চাহিদা পূরণ হয়। এ প্রণালি দিয়েই ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরবের মতো বৃহৎ তেল রপ্তানিকারকগুলো দেশগুলো।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT