1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ দেওয়ার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক সংসদের ভিভিআইপি গ্যালারিতে ড. ইউনূস সংসদের প্রথম অধিবেশন: দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত তেল আমদানি: বাংলাদেশকে বিকল্প পরিবহন পথের প্রস্তাব সৌদি আরামকোর স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজারের টাকার বেশি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫

জানুয়ারি থেকে এক হাজারেরও বেশি ভারতীয় যুক্তরাষ্ট্র থেকে ‘ফিরে এসেছেন অথবা নির্বাসিত হয়েছেন’ বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আর বিস্তারিত তথ্য না দিয়ে বলেন, এদের মধ্যে প্রায় ৬২% বাণিজ্যিক ফ্লাইটে এসেছেন।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এসব ভারতীয়দের ফিরিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প এর আগে বলেছিলেন, অবৈধ অভিবাসীদের বিতাড়নের বিষয়ে ‘যা সঠিক তা করা হবে’।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র একটি সামরিক ফ্লাইটে শতাধিক ভারতীয়কে বহিষ্কার করেছিল। রিপোর্ট অনুসারে, তাদের মধ্যে কয়েকজনকে শিকলে বেঁধে ফিরিয়ে দেওয়া হয়।

জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, অভিবাসন সংক্রান্ত বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। তাদের ফিরিয়ে নেওয়ার আগে ভারত জাতীয়তা যাচাই করে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্র প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিককে চিহ্নিত করেছে বলে জানা গেছে। এরা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হয়।

চলতি মাসের শুরুতে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একটি সতর্কতা জারি করে যে, যুক্তরাষ্ট্রে অতিরিক্ত সময় অবস্থান করলে দেশ থেকে বহিষ্কার বা দেশে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি যারা বৈধভাবে প্রবেশ করেছেন তাদের জন্যও এটি প্রযোজ্য।

জয়সওয়াল ট্রাম্প প্রশাসনের ছাত্র ভিসার বিষয়ে হালনাগাদ নীতি সম্পর্কেও কথা বলেন। এই নীতি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির পরিকল্পনাকারী ভারতীয় শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলতে পারে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT