1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রিভ্যুলেশনারি গার্ড এ হামলার কথা নিশ্চিত করেছে।

আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল-উদেইদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ২৩ জুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে বিমান অভিযানের প্রধান ঘাঁটি।

একইসঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে।

ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায়, তবে তার জবাব কঠিন ও লক্ষ্যভিত্তিক হবে।

এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আল-উদেইদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যেই আরোপ করা হয়েছিল, যা এখন বাস্তব হুমকায় রূপ নিয়েছে।

এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান-ইসরাইল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT