1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কারাগারে

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ মনিরুল মাওলাকে (৬১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। অর্থ আত্মসাৎ ও অর্থের উৎস গোপনের অভিযোগে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ (২৩ জুন) তাকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে হাজির করে পুলিশ।

এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত।

এর আগে রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মনিরুল মাওলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম ও মনিরুল মাওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে গত বছরের ১৯ ডিসেম্বর মামলা করে দুদক। চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক ইয়াছিন আরাফাত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ মনিরুল মাওলার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি ও তা ব্যবহার করার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তিনি ইসলামী ব্যাংকের মোট ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং আত্মসাৎকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করতে তিনি অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT