1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হাদি হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ চীন থেকে রাসায়নিক উপাদানে ঠাসা ইরানি জাহাজগুলো দেশে ফিরছে: ওয়াশিংটন পোস্ট গুম ও নিহতদের পরিবারের পাশে থাকতে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস বিএনপি মহাসচিবের নতুন নিয়মে বিক্রি হচ্ছে জ্বালানি তেল যুদ্ধের আর্থিক চাপ: যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ ফেরত নিচ্ছে উপসাগরীয় দেশগুলো তেলের ২ জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

যুক্তরাষ্ট্রে আম রপ্তানিতে বড় ধাক্কা খেল ভারতীয় রপ্তানিকারকরা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রে আম রপ্তানিতে বড় ধাক্কা খেল ভারতের রপ্তানিকারকরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা—থেকে প্রায় ৫ লাখ ডলারের অন্তত ১৫টি আমের চালান ফিরিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এসব চালান ফেরতের কারণ ছিল কাগজপত্রের গড়মিল। আম রপ্তানির মৌসুমে এমন পরিস্থিতি ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা।

খবর ফিন্যান্সিয়াল টাইমসের।

ভারতীয় রপ্তানিকারকদের দুটি বিকল্প দিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রথমত, আমগুলো নষ্ট করে ফেলা অথবা খরচ বহন করে ভারতে ফেরত নিয়ে যাওয়া। কিন্তু আম পচনশীল হওয়ায় এবং ফেরত আনার খরচ অনেক বেশি হওয়ায়, সব রপ্তানিকারকই আমগুলো যুক্তরাষ্ট্রেই নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

রপ্তানিকারকরা জানান, আমগুলো ৮ ও ৯ মে নবি মুম্বাইয়ের একটি মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) অনুমোদিত কেন্দ্রে নির্ধারিত রেডিয়েশন প্রক্রিয়া সম্পন্ন করে। এ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত রশ্মির মাধ্যমে ফলের মধ্যে থাকা যেকোনো ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করা হয়।

কিন্তু যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন বিভাগ বলেছে, ‘পিপিকিউ২০৩’ নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ফর্মে ভুল ছিল। এ কারণেই চালানগুলো বাতিল করে বলা হয়, এগুলো হয়তো ফেরত নিতে হবে নয়তো ধ্বংস করতে হবে।

রপ্তানিকারকদের দাবি, এ ভুল তাদের নয়। বরং মুম্বাইয়ের রেডিয়েশন কেন্দ্রে কাজ করা কর্মকর্তাদের ভুলেই এসব ঘটনা ঘটেছে। কেন্দ্রটি পরিচালনা করে মহারাষ্ট্র স্টেট অ্যাগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড (এমএসএএমবি), এবং সেখানে ইউএসডিএ-র একজন কর্মকর্তা তত্ত্বাবধান করেন।

একজন রপ্তানিকারক বলেন, যদি প্রক্রিয়া ঠিকমতো না হতো, তাহলে ইউএসডিএ-র কর্মকর্তা ছাড়পত্র কীভাবে দিলেন?

আরেকজন বলেন, কোনো আমে পোকামাকড় পাওয়া যায়নি, শুধুই কাগজপত্রে ভুল ছিল। তাহলে দোষ আমাদের কেন দেওয়া হচ্ছে?

এ নিয়ে প্রশ্ন করা হলে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন অ্যাপিডা বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি। তারা বিষয়টি এমএসএএমবি-র অধীনে পড়ে বলে জানান। তবে এমএসএএমবি এখনো কোনো মন্তব্য করেনি।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT