1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ৩০ লাখের বেশি করদাতা: এনবিআর

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

দেশে এ পর্যন্ত ৩০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, মোট ৪৫ লাখ টিআইএনধারী রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন।

এনবিআর আশা করছে, রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোয় আরও অন্তত ১০ লাখ রিটার্ন জমা পড়বে।

এ বছর ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সব শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা দিতে জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টারে ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে তাৎক্ষণিক টেলিফোনিক সহায়তা পাওয়া যাচ্ছে।
এছাড়া একই ওয়েবসাইটের eTax Service অপশনের মাধ্যমে লিখিতভাবে সমস্যার কথা জানালেও সমাধান মিলছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT