1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ইউরোপে টেসলার বিক্রি বহু কমেছে

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ইউরোপে টেসলার নতুন গাড়ি বিক্রি ২০২৪ সালের মার্চের তুলনায় কমেছে ২৮ দশমিক ২ শতাংশ। তবে একই সময়ে অঞ্চলটিতে ব্যাটারিভিত্তিক বিদ্যুচ্চালিত গাড়ির (বিইভি) বিক্রি বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ।

এসব তথ্য দিয়েছে ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ)।

প্রতিবেদন অনুসারে, মার্চে ইউরোপে সামগ্রিকভাবে নতুন গাড়ি বিক্রি বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। এ সময় যুক্তরাজ্য ও স্পেনে ডাবল ডিজিটে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। অবশ্য ইভির চাহিদা বাড়ার বিপরীতে পেট্রল ও ডিজেলচালিত গাড়ির বিক্রিতে পতন দেখা গেছে।

ইউরোপে টেসলার বিক্রির পতন ইঙ্গিত দেয় যে ক্রেতারা হয়তো ইলোন মাস্কের ব্র্যান্ড এড়িয়ে চলছেন। কারণ হিসেবে থাকতে পারে চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং মাস্কের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতি ক্রেতাদের একটি অংশের সন্তুষ্টি।

ইউরোপীয় গাড়ি নির্মাতারা আগে থেকে চীনের সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি নিজেদের বাজারে উচ্চ ব্যয়ের চাপ মোকাবেলা করছে। এখন যুক্ত হয়েছে গাড়ি আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রভাব, যা গাড়ি শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে মত বিশ্লেষকদের।

মার্চে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) , যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনভুক্ত দেশে ১ কোটি ৪২ লাখ গাড়ি বিক্রি হয়েছে, যা আগের দুই মাসের পতনের পর পুনরুদ্ধার নির্দেশ করেছে। মার্চে ভক্সওয়াগন ও রেনোঁর নিবন্ধন বেড়েছে যথাক্রমে ১০ দশমিক ৩ ও ১৩ শতাংশ। তবে স্টেলান্টিসের বিক্রি কমেছে ৫ দশমিক ৯ শতাংশ।

এ সময় টানা তৃতীয় মাসে টেসলার বিক্রি কমেছে। মার্চে বার্ষিক ২৮ দশমিক ২ শতাংশ বিক্রি হ্রাস পেয়ে বাজারে কোম্পানির অংশীদারত্ব ২ দশমিক ৯ থেকে কমে হয়েছে ২ শতাংশ।

মার্চে ইইউভুক্ত দেশে গাড়ি বিক্রি আগের বছরের তুলনায় দশমিক ২ শতাংশ কমেছে। তবে বিইভি, এইচইভি (হাইব্রিড) ও পিএইচইভির (প্লাগ-ইন হাইব্রিড) নিবন্ধন বেড়েছে যথাক্রমে ১৭ দশমিক ১, ২৩ দশমিক ৯ ও ১২ দশমিক ৪ শতাংশ। এ সময় ইইউতে যাত্রীবাহী গাড়ি নিবন্ধনের ৫৯ দশমিক ২ শতাংশ ছিল ইভি, যা আগের বছরের ৪৯ দশমিক ১ শতাংশের তুলনায় অনেক বেশি।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT