1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হাদি হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ চীন থেকে রাসায়নিক উপাদানে ঠাসা ইরানি জাহাজগুলো দেশে ফিরছে: ওয়াশিংটন পোস্ট গুম ও নিহতদের পরিবারের পাশে থাকতে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস বিএনপি মহাসচিবের নতুন নিয়মে বিক্রি হচ্ছে জ্বালানি তেল যুদ্ধের আর্থিক চাপ: যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ ফেরত নিচ্ছে উপসাগরীয় দেশগুলো তেলের ২ জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

ফারুক আহমেদ কেন বিসিবি সভাপতির পদ হারালেন, জানালেন উপদেষ্টা আসিফ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ফারুক আহমেদের জায়গায় নিয়োগ পেয়েছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তবে এই পরিবর্তন শুধু নাম নয়, সিদ্ধান্তের পেছনে রয়েছে বিসিবির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তীব্র হতাশা। বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বিসিবির পারফরম্যান্স গত ৯ মাসে আশানুরূপ ছিল না। পাকিস্তান সফরে টেস্ট সিরিজ জয়ের পর থেকে ধারাবাহিকভাবে অবনতি হয়েছে। আমরা কাজের ভিত্তিতেই পরিবর্তন এনেছি-এটা কোনো ব্যক্তিগত আঘাত বা শাস্তি নয়।’

বিপিএলের অব্যবস্থাপনাও এই রদবদলে বড় ভূমিকা রেখেছে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট জটিলতা, হোটেল সংক্রান্ত বিশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টা ফাইনালে উপস্থিত থাকতে না পারার ঘটনাগুলোকে ‘লজ্জাজনক’ ও ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘বিপিএল নিয়ে রিপোর্ট করেননি এমন ক্রীড়া সাংবাদিক নেই। বিসিবির ভেতরে কোনো টিম ওয়ার্ক ছিল না। পরিচালকদের অনাস্থা, অভ্যন্তরীণ অস্বস্তি-সব মিলে কাজ করার মতো পরিবেশ ছিল না।’

এ সময় উপদেষ্টা স্পষ্ট করে জানান, ‘আমি ফারুক ভাইকেও চিনতাম না, আমিনুল ভাইকেও চিনি না। আমার লক্ষ্য ব্যক্তিনিরপেক্ষ-শুধু ক্রিকেট। দায়িত্বে থেকে ক্রিকেটকে ডুবে যেতে দিতে পারি না।’

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, ‘কোনো খেলোয়াড় যদি পারফর্ম না করে, নির্বাচকরা তাকে তো আর দলে রাখে না। এ ক্ষেত্রেও সেটাই হয়েছে।’

ফারুক আহমেদ নিজে থেকে পদত্যাগ না করায় জাতীয় ক্রীড়া পরিষদ তার মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়। উপদেষ্টার মতে, ‘উনি যদি নিজে থেকে সিদ্ধান্ত নিতেন, তাহলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতো না। তবে জোর করে তাকে সরানো হয়নি।’

নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘তিনি আইসিসিতে কাজ করতেন, আমরা তাকে ততটা সম্মানী দিতে পারব না, কিন্তু দেশকে ভালোবাসেন বলেই রাজি হয়েছেন।’

এই রদবদল কেবল বিসিবির জন্য নয়, দেশের অন্যান্য ফেডারেশনগুলোর জন্যও সতর্কবার্তা। হকি ফেডারেশনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘৪৩ বছর পর আমাদের হকি দল এশিয়া কাপে খেলতে পারছে না। প্রশাসনিক ব্যর্থতা পরিষ্কার। তাই কেবল খেলোয়াড় নয়, যারা পরিচালনায় আছেন, তাদেরও পারফর্ম করতে হবে।’

সবশেষে উপদেষ্টা বার্তা দেন, ‘আমরা ফেডারেশনগুলোর অগ্রগতি ও অডিট রিপোর্ট দেখব। খেলাধুলার উন্নয়নের স্বার্থেই যেখানেই প্রয়োজন, পরিবর্তন আনব।’

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT