1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে বাংলাদেশের ৩ টিভি চ্যানেলে

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরুর এক সপ্তাহ আগে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর এসেছে। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন করেছে।

বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। এছাড়া রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসেও ম্যাচগুলো দেখা যাবে।

জানা গেছে, তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে একটি কনসোর্টিয়াম গঠন করে ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব সংগ্রহ করেছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড বাংলাদেশের জন্য বিশ্বকাপের সম্প্রচার অধিকার কিনেছিল। তবে দেশীয় বাজারে সেই স্বত্ব বিক্রি করতে না পারায় প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে যায়। এতে বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জটিলতা নিরসনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে বিশ্বকাপ সম্প্রচারে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কোনো অর্থ ব্যয় হচ্ছে না। সম্প্রচারের পুরো ব্যয় বহন করছে সংশ্লিষ্ট স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও টেলিকম অপারেটরগুলো।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT