1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

অবৈধ ব্যান্ডউইথ বন্ধে কঠোর হচ্ছে সরকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫

অবৈধভাবে দেশে আসা ব্যান্ডউইথের ব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই অবৈধ কার্যক্রম দমন করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৪ মে) বিটিআরসি চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের টেলিকম শাখার উপসচিব মো. মামুনুর রশিদের সই করা ওই চিঠিতে জানানো হয়েছে, যেসব ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) এখনও পর্যবেক্ষণের আওতায় আসেনি, সেগুলোকে দ্রুত মনিটরিংয়ের আওতায় আনতে হবে। একই সঙ্গে চোরাই ব্যান্ডউইথের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে।

সরকার আরও জানায়, প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে যশোর রোড ও কুয়াকাটায় অবস্থিত মনিটরিংবহির্ভূত আইটিসিগুলোর পয়েন্ট অব প্রেসেন্স (পপ) আকস্মিকভাবে পরিদর্শনের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি এই অবৈধ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রয়োজনে গোয়েন্দা সংস্থার সহায়তা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিটি/ আরকে

 

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT