1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আসছে স্যামসাংয়ের প্রথম তিন ডিসপ্লেযুক্ত ফোন

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫

চলতি বছরের শেষের দিকে বাজারে আসছে স্যামসাংয়ের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন। দ্য কোরিয়া টাইমসকে দেয়া সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির ডিভাইস বিভাগের প্রধান টিএম রোহ এ কথা জানিয়েছেন। খবর এনগ্যাজেট।

২০২৫ সালের শুরুতে তিন ডিসপ্লের এ স্মার্টফোনের প্রথম ঝলক দেখিয়েছিল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। গত সপ্তাহে অনুষ্ঠিত স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে ডিভাইসটি উন্মোচন করা হবে ধারণা করেছিল অনেকে। কিন্তু ওই দিন এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

তবে রোহ সম্প্রতি বলেন, ‘আমরা তিন ডিসপ্লেযুক্ত ট্রাইফোল্ড স্মার্টফোন তৈরিতে জোরেশোরে কাজ করছি। বছরের শেষ নাগাদ এটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে।’

যদিও এখনো ডিভাইসটির চূড়ান্ত নাম ঠিক করা হয়নি। পণ্য উৎপাদন প্রায় সম্পূর্ণ হলে নাম ঠিক করা হবে বলে জানান তিনি। পাশাপাশি নাম প্রকাশ না করার শর্তে স্যামসাংয়ের এক নির্বাহী সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথরিটিকে একই ধরনের তথ্য জানিয়েছেন। তিনি জানান, ট্রাইফোল্ড ফোন সত্যিই আসছে এবং তা বিকাশের শেষ পর্যায়ে রয়েছে।

গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, উন্নত প্রযুক্তির এ ডিভাইসের দাম হতে পারে ৪০ লাখ কোরিয়ান ওনের বেশি অর্থাৎ প্রায় ৩ হাজার ইউএস ডলার। বাংলাদেশী মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা (বর্তমান বিনিময় হার অনুযায়ী)।

উল্লেখ্য, ট্রাইফোল্ড স্মার্টফোন বাজারে আনার দৌড়ে স্যামসাং প্রথম নয়। গত বছর বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড বা তিনটি ডিসপ্লের ফোন নিয়ে আসে চীনের হুয়াওয়ে। মেট এক্সটি নামের এ ডিভাইসের দাম শুরু হয়েছে ২ হাজার ৮০০ ডলার থেকে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT