1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যের নাজুক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বাড়াচ্ছে।

বাংলাদেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি শান্ত রাখতে উদ্যোগ গ্রহণ এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে।

ঢাকা সংঘাতে জড়িত সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে- গঠনমূলক সম্পৃক্ততা, পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলাই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT