1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

ঈদযাত্রায় ট্রেনের ৪ জুনের টিকিট মিলছে আজ

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তপক্ষ।

রোববার (২৫ মে) আন্তঃনগর ট্রেনের ৪ জুনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

যাত্রীদের সুবিধার্থে এবার আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। তাই স্টেশন কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দেশের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

এছাড়া, ঈদের সময় ৫টি রুটে ১০টি বিশেষ ট্রেন চলবে। এই বিশেষ ট্রেনগুলো ঈদের আগে ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে। ঈদের দিনও কয়েকটি বিশেষ ট্রেন চলবে বলে জানা গেছে। তবে বিশেষ ট্রেনের টিকিট শুধু স্টেশন কাউন্টারে পাওয়া যাবে, অনলাইনে নয়।

এবারের ঈদে ৪৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করার কথা রয়েছে। এতে প্রায় ৩৩ হাজার ৩১৫টি আসন থাকবে। এছাড়া, প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ আসন দাঁড়ানো টিকিট হিসেবে বরাদ্দ থাকবে, যা স্টেশন কাউন্টারে বিক্রি হবে।

রেলওয়ের ঈদ সময়সূচি অনুযায়ী, আগামী ৩১ মের টিকিট ১০ দিন আগে গত ২১ মে বিক্রি হয়েছে। ২ জুনের টিকিট ২৩ মে এবং ৩ জুনের টিকিট ২৪ মে বিক্রি হয়েছে। আজ বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট এবং ৫ ও ৬ জুনের টিকিট বিক্রি হবে যথাক্রমে ২৬ ও ২৭ মে।

একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট রিফান্ড বা ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT