1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ঈদের ১০ দিনের ছুটির পর শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
স্টক একচেঞ্জ

ঈদের ১০ দিনের ছুটির পর দেশের শেয়ারবাজারের লেনদেন শুরুর পরে লেনদেনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফল বৈঠক এবং ইরান-ইসরায়েল যুদ্ধের দুই বিপরীতমুখী খবরের আবহে দিনের শুরুটা ছিল নেতিবাচক প্রবণতায়, তবে শেষ বেলায় বড় উত্থানের দেখা মিলেছে।

আজ রোববার (১৫ জুন) লেনদেনের শুরুতেই দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক লেননেদেনর শুরুতেই ২৫ পয়েন্টের বেশি পড়ে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তবে আধা ঘণ্টার মধ্যেই বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। দিনের শেষ ভাগে সূচক আগের দিনের চেয়ে ২৬ পয়েন্টের বেশি বেড়ে যায়। তবে অ্যাডজাস্টমেন্টের কারণে সূচকের উত্থান প্রায় ১৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন শেষে ডিএসইতে উত্থান প্রবণতা দেখা গেলেও যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, তার চেয়ে বেশি প্রতিষ্ঠানের দাম কমেছে। এদিন ডিএসইতে ১৪৫টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, বিপরীতে ১৭৯টি প্রতিষ্ঠানের দাম কমেছে।

তবে আশার কথা হলো, ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয়টিতেই আজ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। সিএসইতে আজ তুলনামূলকভাবে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের দাম বেড়েছে, যা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছুটা স্বস্তি এনেছে।

ড. ইউনূস-তারেকের বৈঠক দেশের রাজনৈতিক অনিশ্চয়তা কমানোর ইঙ্গিত দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদী আশাবাদ তৈরি হতে পারে। রাজনৈতিক স্থিতিশীলতা সাধারণত বাজারের জন্য ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হয়। তবে ইরান-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের দাম বাড়িয়ে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য উদ্বেগের কারণ।

আজ (১৫ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮.৬৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭১.৫৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ১৭৯টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ২৬৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২২৪ কোটি ৪৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৫২ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ৫৩টির এবং পরিবর্তন হয়নি ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৫.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৮৫.৩২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৮.৬৩ পয়েন্ট বেড়েছিল।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT