রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১৯ জন উপদেষ্টা বৈঠকে অংশ নেন।
বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একনেক সভার পর মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারি কর্মকর্তারা এনইসি কক্ষ থেকে বের হয়ে যান।
আজ বিকেলে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এর আগে, বৃহস্পতিবার অধ্যাপক ইউনূস তার পদত্যাগের ভাবনার কথা ছড়িয়ে পড়ে।
বিটি/ আরকে
Tags: উপদেষ্টা পরিষদ, একনেক