1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

গাড়ি দুর্ঘটনায় ভাইসহ নিহত লিভারপুল তারকা জোটা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

স্পেনের জামোরায় এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিওগো জোটা ও তার ভাই আন্দ্রে ফিলিপ।

স্থানীয় দমকল বাহিনীর বরাত দিয়ে স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে।

পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, এ তথ্য শতভাগ সঠিক, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মৃতদের নাম প্রকাশ করা হয়নি।

কাস্তিলে-লিওনের দমকল বাহিনীর ওয়েবসাইটে জানানো হয়, স্থানীয় সময় মধ্যরাতে (আনুমানিক রাত সাড়ে ১২টা) জামোরায় গাড়ি বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই ২৮ ও ২৬ বছর বয়সী দুজনের মৃত্যু হয়।

২৮ বছর বয়সী জোটা গত ২৮ জুন বিয়ে করেন। তিনি গত মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জিততে সাহায্য করেন। এছাড়া দলটি এফএ কাপ ও লিগ কাপ জিতেছে।

২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে নাম লেখান জোটা। সেই থেকে তিনি সব ধরণের প্রতিযোগতিায় ১৮২ ম্যাচ খেলে ৬৫ গোল করেন।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT