1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ কিছুটা কমেছে

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের জন্য ১০০ কোটি টাকা স্টার্ট-আপ তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২ হাজার ৭৭২ কোটি টাকা কম।

সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির কাছে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট তুলে ধরেন তিনি। প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

এটি চলতি অর্থ বছরের মোট বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে তথ্যপ্রযুক্তি বিভাগের জন্য ২ হাজার ৮৭২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। সংশোধিত বাজেটে এর আকার কমে দাঁড়ায় ১০০ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ হাজার ৩৬৮ কোটি টাকা।

যা পরে সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ২ হাজার ৩৮৩ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, সারাদেশে ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি ডিজিটাল ল্যাব ও ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিডি স্কুল অফ ফিউচার স্থাপন করা হয়েছে। সারাদেশে ৪৯১টি উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণ করা হচ্ছে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এবং এ খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা স্টার্ট-আপ তহবিল হিসেবে বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT