1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

তিনদিন তাপমাত্রা বাড়বে, সামনে লঘুচাপ ও ভারী বৃষ্টির আভাস

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন দেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। তবে এই সময়ের পর সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই পূর্বাভাস দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের এক-দু’টি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ায় একই ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগে দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশালের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও খুলনাতেও কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

২৮ আগস্ট থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগে অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

২৯ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় এবং বাকি বিভাগগুলোতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

সংস্থাটি আরও জানায়, আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT