1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

দায়িত্ব নিয়েই চমক, আনচেলোত্তির দলে নেই নেইমার

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই প্রথম স্কোয়াড ঘোষণা করলেন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আগাম দুই ম্যাচকে সামনে রেখে সোমবার (২৬ মে) রাতে ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন একাধিক পুরোনো মুখ, ফিরেছেন কয়েকজন চোটে পড়া তারকা। তবে সবচেয়ে বড় চমক—দলে নেই নেইমার!

সোমবার (২৬ মে) রাতে ঘোষিত স্কোয়াডে বড় চমক হয়ে এসেছে ক্যাসেমিরোর প্রত্যাবর্তন। ২০২৩ এর অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। দলে ফেরাদের তালিকায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়াল বেতিসে খেলা অ্যান্টনি ও টটেনহ্যামের ফরোয়ার্ড রিচার্লিসন। রিচার্লিসনও ২০২৩ এর অক্টোবরের পর প্রথম ডাক পেলেন।

আনচেলত্তির অধীনে নেইমারের ফেরার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ডাক পাননি ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করা সান্তোসের এই ফরোয়ার্ড। মাংসপেশির ইনজুরি থেকে সেরে ওঠার পর সান্তোসের হয়ে দুটি ম্যাচ খেললেও তাকে আরও সময় দেয়ার পক্ষে আনচেলত্তি। উল্লেখ্য ২০২৩ এর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এসিএল ও মেনিস্কাস ছিঁড়ে যায় নেইমারের। এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার।

এ ব্যাপারে আনচেলত্তি বলেন, ‘ভালো অবস্থায় থাকা খেলোয়াড়দেরই আমি দলে নেয়ার চেষ্টা করেছি। সাম্প্রতিককালে নেইমার ইনজুরিতে ছিলেন। সবাই জানে নেইমার আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে সবসময় আমাদের সঙ্গে আছে এবং থাকবে।’

দলে ডাক পেয়েছেন চেলসি থেকে ধারে স্ট্রাসবার্গে খেলা আন্দ্রে সান্তোস। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই ২১ বছর বয়সী। তবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদারসন। গোলরক্ষক হিসেবে অ্যালিসন ও বেন্তোর সঙ্গে ডাক পেয়েছেন করিন্থিয়াসের হুগো সৌজা।

ব্রাজিলের স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, হুগো সৌজা;

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, আলেক্সসান্দ্রো রিবেইরো, বেরালদো, কার্লোস অগাস্তো, দানিলো, লিও অরতিজ, মারকুইনিয়োস, ভ্যান্ডারসন, ওয়েসলি;

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, এদারসন, গারসন;

ফরোয়ার্ড: অ্যান্টনি, এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ম্যাথিয়াস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন ও ভিনিসিউস জুনিয়র।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT