1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী মুসাদিক জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদান থেকে বিরত বাংলাদেশ সোমবার থেকে পটুয়াখালীতে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ে হিড়িক বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে ফিনল্যান্ড ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

দু’দিনও টেকেনি পুঁজিবাজারের উত্থান

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

একদিনের বিরতি দিয়ে পুঁজিবাজারে ফের দর পতন হয়েছে। এর আগে টানা ৯ দিন বাজারে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম ও মূল্য সূচক কমেছিল। এর আগে রোববারও বেশিরভাগ সময় বাজার নিম্নমুখী থাকলেও পরে সামান্য উত্থান ঘটে মূল্যসূচকে। কিন্তু ওই ধারা দু’দিনও টেকেনি।

সোমবার (২৮ এপ্রিল) বাজার আবারও লাল ধারায় ফিরে যায়। তবে লেনেদেনর পরিমাণে উর্ধমুখীতা ছিল আজকের বাজারে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৬৭ পয়েন্ট (০.৮৫%) কমে ৪ হাজার ৯৫২ দশমিক ৭৯ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর বাকী দুটি সূচক কমেছে ১ শতাংশের বেশি। আজ নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ কমেছে ২১ দশমিক ৬৫ পয়েন্ট (১.১৬%) এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১১.১৪ পয়েন্ট (১%) কমেছে।

ডিএসইতে আজ ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে ২৪৬টির দাম কমেছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৬৬ দশমিক ১৬ শতাংশ। এদিন বাজারটিতে দর বেড়েছে মাত্র ৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের। অন্যদিকে ৫৯টির দর ছিল অপরিবর্তিত।

আজ ডিএসইতে ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। আগেরদিন এই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ ছিল ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকা।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT