1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

‘নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতে প্রতিযোগিতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার সোনারগাঁও হোটেলে আইসিএমএবি ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা এমএফএস খাতের কার্যক্রম ও প্রতিযোগিতা বাড়াতে চাই। তাই সর্বোচ্চ পর্যায়ে আমরা নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছি।”

এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়ার কথাও বলেছেন তিনি।

বর্তমানে ডাক বিভাগের অধীনে পরিচালিত ‘নগদ’-এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে গভর্নর বলেন, “ডাক বিভাগের এখন এটি চালানোর সক্ষমতা নেই।”

গভর্নর জানান, ইতোমধ্যে নগদে বড় ধরনের সংশোধন আনা হয়েছে এবং আগের মালিকদের কারণে ইওসি-সংক্রান্ত নানা অনিয়মের সমস্যাগুলো সমাধান করা হয়েছে। প্রায় দেড় কোটি ভুয়া কিংবা অকার্যকর হিসাব বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে গভর্নর বলেন, “নগদের প্রধান শেয়ারহোল্ডার হিসেবে একটি প্রযুক্তি কোম্পানিকে আনা জরুরি।… আমরা নগদকে নতুনভাবে গড়ে তুলতে পারব, যেন এটি এমএফএস খাতে যোগ্য প্রতিযোগী হয়ে উঠতে পারে।”

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT