1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের রূপরেখা প্রকাশে আন্দোলন প্রত্যাহার করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। তবে দাবি বাস্তবায়নে দেরি হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

আজ (২৭ মে) মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, প্রকাশিত প্রতিবেদনের সুপারিশ ও প্রস্তাব কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ হবে। আমরা দৃঢ়ভাবে আশা করি, এই রূপরেখার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থায় একটি গুণগত পরিবর্তন আসবে এবং বাংলাদেশ দক্ষতা-নির্ভর একটি আত্মনির্ভরশীল উন্নত রাষ্ট্রে রুপান্তরিত হবে।

তারা জানান, বিগত সময়ে আমাদের পক্ষ থেকে পরিচালিত সমস্ত আন্দোলন, কর্মসূচি ও মানববন্ধন এই মুহূর্ত থেকে প্রত্যাহার করার ঘোষণা দিচ্ছি। আমরা সব শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করার আহ্বান জানাচ্ছি।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা আশা করছি, খুব দ্রুত ফরম ফিলাপ কার্যক্রম শুরু হবে। তবে, আমরা একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই সুপারিশ বাস্তবায়নে গড়িমসি, অনীহা বা বিলম্ব লক্ষ্য করা গেলে, কারিগরি ছাত্র আন্দোলন তার ঐক্যবদ্ধ সাংগঠনিক শক্তির মাধ্যমে পুনরায় কর্মসূচিতে ফিরতে প্রস্তুত থাকবে।

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাকটরদের পদোন্নতির রায় এবং ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি কারিকুলাম নিশ্চিতসহ ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিলেন কারিগরি শিক্ষার্থীরা।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT