1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী মুসাদিক জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদান থেকে বিরত বাংলাদেশ সোমবার থেকে পটুয়াখালীতে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ে হিড়িক বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে ফিনল্যান্ড ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫

ব্যাংকের মাধ্যমে বিদেশী মুদ্রা কিনতে গে‌লে অতিরিক্ত চার্জ বা ফি গুনতে হচ্ছে—এমন অভিযোগ আমলে নিয়ে বিষয়টিতে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শ‌নিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দি‌য়ে‌ছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈধভাবে বিদেশী মুদ্রা কিনতে গ্রাহকদের যেন অতিরিক্ত অর্থ দিতে না হয়, সেজন্য ব্যাংকগুলো শুধুমাত্র পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে। এর বাইরে ‘সার্ভিস ফি’, ‘কমিশন’ কিংবা অন্য কোনো নামে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, তফসিলি ব্যাংকগুলোর অনেকে পাসপোর্টে বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট করার সময় একদিকে ৩০০ টাকার বেশি চার্জ নিচ্ছে, আবার এর সঙ্গে বাড়তি সার্ভিস ফি বা কমিশনও আদায় করছে। এতে সাধারণ গ্রাহক বিদেশি মুদ্রা ব্যাংক থেকে কিনতে নিরুৎসাহিত হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, দেশী মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য এ ধরনের পদক্ষেপ প্রয়োজন। এর ফলে বৈধপথে বৈদেশিক মুদ্রা কেনায় উৎসাহ বাড়বে এবং অবৈধ পন্থায় মুদ্রা কেনাবেচার প্রবণতা কমবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT