1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

প্রধানমন্ত্রী ওলি’র পদত্যাগ, আনন্দে ভাসছে নেপাল

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

তীব্র জনরোষের পর অবশেষে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিছুক্ষণ আগে তিনি টেলিভিশনে দেয়া বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন। এ খবরে আনন্দে ভাসছে নেপাল। পদত্যাগ করার পর ওলি’র ভবিষ্যত কি হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে মিডিয়ায় একটি কথা ভেসে বেড়াচ্ছে। তাহলো তিনি দেশ ছেড়ে পালাতে পারেন। আশ্রয় নিতে পারেন অন্য কোনো দেশে। যদি তা-ই হয়, তাহলে তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে পারেন। পদত্যাগের ঘোষণা দিয়ে ওলি বলেছেন, তিনি সাংবিধানিক সমাধানের পথ তৈরি করে দেয়ার জন্য পদত্যাগ করছেন।

এর আগে বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেয় বিভিন্ন মন্ত্রী, এমপির বাসভবনে। এ অবস্থায় দেশটির আভ্যন্তরীণ রুটে বিমান চলাচল অচল হয়ে গেছে। আংশিক বন্ধ হয়ে গেছে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবার সানেপায় শাসকদল নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় জেন-জি আন্দোলনকারীরা। আগুনে পুড়ছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবন। দাউ দাউ জ্বলছে আরও মন্ত্রী, এমপিদের বাসভবন। বিক্ষোভকারীদের একটাই দাবি পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রী ওলি’কে।

কিন্তু এক বিবৃতিতে তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। সংলাপের প্রস্তাব দেন। কিন্তু ক্ষোভের আগুন কিছুতেই প্রশমিত হয়নি। কারফিউ ভঙ্গ করে বিভিন্ন শহরে নেমে পড়ে হাজার হাজার বিক্ষোভকারী। এ অবস্থায় প্রধানমন্ত্রী ওলি’র পদত্যাগ ছাড়া কোনো বিকল্প ছিল না।

তার আগে নেপালে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করায় দেশটির সেনাবাহিনী হেলিকপ্টারে করে ভাইজেপাতি থেকে মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।

দেশটির ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মন্ত্রীদের বাসভবন থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী। মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনার পর এই উদ্যোগ নেওয়া হয়। তবে তাদেরকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা উল্লেখ করা হয়নি।

আন্দোলনকারীরা ভাইজেপাতির মন্ত্রিসভার বাসভবনগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।

সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা জানান, পার্লামেন্ট ভবন রক্ষার জন্যও সেনা মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সামরিক ঘাঁটিতে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT