1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রবীণদের যত্নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫

চীন প্রবীণ ও সামাজিক সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিগ ডাটার ব্যবহার দ্রুততর করতে যাচ্ছে, কারণ দেশটি বয়ঃসন্ধিকালীন জনসংখ্যার চ্যালেঞ্জ মোকাবিলা করতে নতুন প্রযুক্তির ওপর নির্ভর করছে।

রোববার এক ঘোষণায় চীনের নাগরিক বিষয়ক মন্ত্রী লু ঝিয়ুয়ান জানান, “আমরা সামাজিক সহায়তা, প্রবীণদের যত্নসেবা এবং প্রতিবন্ধীদের সেবার ক্ষেত্রে বিগ ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি ও পণ্যের উন্নয়ন ও প্রয়োগ ত্বরান্বিত করব।” তিনি বলেন, এই উদ্যোগ পরিষেবাগুলোকে আরও সুবিধাজনক, আরও সহজলভ্য এবং আরও মানসম্পন্ন করবে।

২০২৪ সালে টানা তৃতীয়বারের মতো চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে এবং বর্তমানে ৬০ বছরের বেশি বয়সী জনগণের সংখ্যা ৩১০ মিলিয়নেরও বেশি। কমে আসা শ্রমশক্তির কারণে দেশটি ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রযুক্তির দিকে ঝুঁকছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে বিভিন্ন স্থানীয় সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আগ্রহী হয়ে উঠেছে। বিশেষ করে, বেসরকারি চীনা কোম্পানি ডিপসেক চলতি বছরের জানুয়ারিতে তাদের সর্বশেষ এআই চ্যাটবট উন্মোচন করার পর থেকেই এটি সরকারি পরিষেবায় ব্যবহৃত হতে শুরু করেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে উন্নত এআই চিপ কেনার সুযোগ সীমিত থাকলেও ডিপসেক-এর সাশ্রয়ী মূল্যের মডেল অনেক পশ্চিমা প্রতিযোগীকে ছাড়িয়ে গেছে।

প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি বেসরকারি প্রযুক্তি খাতের প্রতি সরকারী সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। গত মাসে তিনি এক বৈঠকে টেনসেন্ট, হুয়েই, শাওমি-এর মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ডিপসেক-এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেংকেও আমন্ত্রণ জানান এবং প্রযুক্তি উদ্যোক্তাদের “তাদের প্রতিভার প্রকাশ ঘটাতে” উৎসাহিত করেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT