1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ফেসবুক গ্রুপে হঠাৎ নিষেধাজ্ঞা কেন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ফেসবুক ও ইনস্টাগ্রামে সাম্প্রতিক একাধিক নিষেধাজ্ঞার পর এবার ফেসবুক গ্রুপ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে ব্যবহারকারীদের মধ্যে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে হঠাৎ করেই হাজার হাজার গ্রুপ নিষিদ্ধ (ব্যান) হয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন অনেক গ্রুপ অ্যাডমিনরা। খবর টেকক্রাঞ্চ।

মেটার এ সমস্যার বিষয়টি নিশ্চিত করে কোম্পানির মুখপাত্র অ্যান্ডি স্টোন এক বিবৃতিতে বলেন, ‘ফেসবুক গ্রুপগুলোর এসব সমস্যা চিহ্নিত করে দ্রুতই এগুলো সমাধান করা হবে।’

প্রভাবিত গ্রুপগুলোর মধ্যে রয়েছে সাশ্রয়ী মূল্যের পণ্য খোঁজার পরামর্শদাতা গ্রুপ, অভিভাবক সহায়তা গ্রুপ, পোষা প্রাণীর যত্ন, গেমিং, পোকেমনবিষয়ক গ্রুপ। গ্রুপগুলোকে ‘সন্ত্রাসসংশ্লিষ্ট’ কিংবা ‘অশ্লীল’ কনটেন্ট শেয়ারের অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে বলে দাবি অ্যাডমিনদের।

অনেক গ্রুপের সদস্য সংখ্যা কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লাখ বা তারও বেশি।

রেডিটের ‘ফেসবুক’ কমিউনিটিতে ক্ষুব্ধ ব্যবহারকারীদের অসংখ্য পোস্ট দেখা যাচ্ছে। কেউ কেউ জানিয়েছেন, তাদের একাধিক গ্রুপ একসঙ্গে নিষিদ্ধ হয়ে গেছে। একটি গ্রুপে কেবল পাখির ছবি শেয়ার করা হতো। তাতেও ‘অশ্লীলতার’ অভিযোগ আনা হয়েছে বলে জানান এক ব্যবহারকারী। ওই গ্রুপের সদস্য ছিল প্রায় ১০ লাখ।

প্রতিবেদন বলছে, মেটার ভেরিফায়েড সাবস্ক্রিপশনধারীরা আংশিক সহায়তা পেলেও অনেক ব্যবহারকারী এখনো গ্রুপগুলো ফিরে পাননি। একই ধরনের সমস্যা ইনস্টাগ্রামেও হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমনকি পিন্টারেস্ট ও টাম্বলারেও কিছু গ্রুপে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞার অভিযোগ পাওয়া গেছে।

পিন্টারেস্ট জানিয়েছে, এটি অভ্যন্তরীণ একটি ত্রুটি, তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে নয়। টাম্বলার জানিয়েছে, তারা নতুন একটি কনটেন্ট ফিল্টারিং সিস্টেম পরীক্ষা করছে। তবে এতে এআই ব্যবহৃত হয়েছে কিনা তা জানায়নি।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে এরই মধ্যে ব্যবহারকারীরা অনলাইন পিটিশন চালু করেছেন, যেখানে ১২ হাজারের বেশি স্বাক্ষর পড়েছে।

কেউ কেউ আইনি পদক্ষেপ নেয়ার কথাও ভাবছেন। তবে মেটা এখনো এ ত্রুটির প্রকৃত কারণ ও এর সমাধান সম্পর্কিত কোনো তথ্য জানায়নি।

বিটি/আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT