1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

বাংলাদেশে বিনিয়োগ করতে চান বৃটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তারা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে বাংলাদেশে নতুনভাবে বিনিয়োগ করতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন বৃটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তারা। বিনিয়োগের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করে বাংলাদেশের সঙ্গে আরো নিবিড় যোগাযোগ গড়ে তুলতে চান তারা। বৃটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি টিম হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে মতবিনিময়কালে এমন আগ্রহ ব্যক্ত করেন।

এসময় নারী উদ্যোক্তারা বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, ব্যবসা সম্প্রসারণের প্রচুর সুযোগ রয়েছে। বিশ্বের অনেক দেশেই বাংলাদেশের পণ্য রপ্তানি করছে। বাংলাদেশি পণ্যের ভালো বাজার রয়েছে বৃটেনে। পাটজাত পণ্য, শাড়ি, কারুশিল্প ও বিভিন্ন ধরনের বাংলাদেশি পণ্য বৃটেনে জনপ্রিয়। তাই বিনিয়োগের মাধ্যমে একটি প্লাটফর্ম গড়ে তুলতে তারা আগ্রহী। দৈনিক মানবজমিনের নিউজে বলা হয়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের তরফে সব রনের সহযোগিতা কামনা করেন বৃটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তারা।

এসময় হাইকমিশনার আবিদা ইসলাম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে ইচ্ছুক বৃটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সকল ধরনের সহায়তা দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন দিলারা খান, পলি ইসলাম এমবিই, ব্যারোনেস পলা উদ্দিন, আয়শা বশর, সাদিয়া হোসাইন, আল্পনা শেখ, তামান্না মিয়া, আলেহা মুক্তাদির, তানিয়া খান, প্রপা রেজওয়ানা আনোয়ার, হাসিনা হোসাইন প্রমুখ।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT