1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল ১০ ব্যাংক, ২ আর্থিক প্রতিষ্ঠান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বাংলাদেশ ব্যাংক ‘সাস্টেইনেবিলিটি রেটিং ২০২৪’- এ ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইন্যাবল ফাইন্যান্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বীকৃতিপ্রাপ্ত ১০টি ব্যাংক হলো: ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

এ ছাড়া ২০২৪ সালের টেকসই আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স। তারা টানা দ্বিতীয় বছরের মতো টেকসই রেটিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

বাংলাদেশ ব্যাংক পাঁচটি মূল সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে। এগুলো হলো: টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি।

উল্লেখ্য, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে এই সাস্টেইনেবিলিটি রেটিং ব্যবস্থা চালু করে।

বিটি/আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT